ময়না, ২ জানুয়ারি (হি.স.): সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুব্রত অধিকারী (৩৩)। তাঁর বাড়ি ময়না থানার সুদামপুর গ্রামে। শুক্রবার সকালে বাড়ির কাছেই একটি পুকুর থেকে সুদামের দেহ উদ্ধার হয়েছে। তবে, এই ঘটনাটি খুন নাকি নিছকই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে ময়না থানার পুলিশ। বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সংবাদ
