নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-এর চেয়ারপার্সন খালেদা জিয়া। আর এই পরিস্থিতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকবার্তায় করেন সাক্ষর। তিনি শোক বার্তায় খালেদা জিয়ার পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানান। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান। এদিকে বুধবার বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তিনি নরেন্দ্র মোদীর লেখা একটি চিঠিও খালেদা পুত্র তারেকের হাতে তুলে দেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। তাঁকে বহুবার চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই তাঁর চিকিৎসা চলছিল ঢাকাতেই। তবে চিকিৎসকদের সব চেষ্টার পরও তাঁর প্রাণ রক্ষা করা যায়নি। খালেদা জিয়ার মৃত্যুর পরই বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ একটি শোকবার্তা লেখেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি
