
ভিলাই, ১ ডিসেম্বর (হি. স.) : কোচবিহার ট্রফিতেই লড়াইয়ে রয়েছে বাংলা। ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলা সেক্টর ১০ বিএসপি স্টেডিয়ামে। সোমবার টসে জিতেই বাংলা দল ফিল্ডিং বেছে নেয়। প্রথম ইনিংসে বাংলার দুর্দান্ত বোলিং দাপটেই ৬৫.৪ ওভারে ১৭৫ রানে বিপক্ষের ইনিংস শেষ হয়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য, ৬৫ বলে সর্বাধিক ৪৬ রান করেছে নিতান্ত সিং। বিরাট চৌহান এর বোলিং গড় একনজরে ১৩-৪-২৯-৪ এবং কুশল গুপ্ত ১৪.৪ ওভারে ৪ মেডেন সহ ২৪ রানে ৪ টি উইকেট তুলে নিয়েছে। রোহিত কুমার দাস ও রোহিত একটি করে উইকেট নেয়। এর জবাবে বাংলার প্রথম দিনের খেলায় প্রথম ইনিংসে সংগ্রহ – ৫/৪৮ রান। আশুতোষ কুমার – ১৭ রান ও বিরাট – ১১ রানে ক্রিজে রয়েছে। ছত্তিশগড়ের তরফেও রুদ্র প্রতাপ দেরি – ৩টি উইকেট নিয়েছে। অন্যদিকে, উভয় দলের খেলায় দুই পর্ব মিলিয়ে ভিলাই’তে এদিন মোট ১৫ উইকেট পড়েছে। দিনের শেষে ১২৭ রানে পিছিয়ে রয়েছে বাংলা দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
