কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) : ৬৭তম অশোক রুইয়া স্মৃতি জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর বসছে কলকাতা শহরেই। যদিও এর সূচনা হবে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারের চতুর্থ এগজিবিশন হলে। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে এই নিয়েই বিস্তারিত জানানো হয়েছে। আগামী ১ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তা চলবে।
কর্পোরেট ব্রিজ আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষে সাংবাদিক সম্মেলনের খেলা নিয়ে বিশদেই জানানো হয়েছে। আয়োজকদের তরফেও সম্পাদক দেবাশিস রায় এই প্রসঙ্গে বলেন, বেশ সাড়াও পড়েছে। বিদেশে রয়েছে এর সমান জনপ্রিয়তা। এ রাজ্যের মানুষের কাছেও ক্রমশ বাড়ছে খেলা। উল্লেখ্য, শেষ বছরের খেতাব জয়ী ব্রিজ খেলোয়াড় সুমিত মুখার্জিও সায়ন্তন কুশারী জুটি এবছর ও প্রতিযোগিতায় যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। দ্য বেস্ট প্লেয়ার আ্যওয়ার্ড – ২০২৫ প্রাপক ওই জুটি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ১২০ কিমি দূরে রবিপুর গ্রামের বাসিন্দা বিদ্যা প্যাটেল ব্রিজ খেলায় সেরার খেতাব পেতে চলেছে। বেস্ট জুনিয়র গার্ল প্লেয়ার আ্যওয়ার্ডের জন্যে নির্বাচিত হয়েছে। সর্বাধিক মাষ্টার পয়েন্ট সে অর্জন করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
