ঢাকা, ২৯ নভেম্বর (হি.স.): বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা দুই দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলে জানা গেছে।
মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাঁকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডাঃ জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
