নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লিতে অত্যন্ত মন্দ পর্যায়েই রয়েছে বাতাসের গুণগতমানের সূচক। বিগত কয়েকদিনের মতো শনিবার সকালেও দিল্লির বাতাস থাকল দূষিতই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) অনুসারে, ইন্ডিয়া গেট এবং আশেপাশের এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ‘অত্যন্ত মন্দ’ পর্যায়ে।
দিল্লি বেশ কিছু অঞ্চলে একিউআই ছিল ৩৫০-এর ওপরেই। যাকে ঘিরে শঙ্কা বাড়ছে। এদিন সকালে দিল্লির আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৪৫, আবার আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৫৮, গাজীপুরে ৩৫৮, ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকায় একিউআই ছিল ৩৪৬। অক্ষরধাম মন্দির এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৫০।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
