নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): ভারতীয় অর্থনীতির জন্য সুখবর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬ দশমিক ৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। আইএমএফ জানিয়েছে, ভারতীয় অর্থনীতি এখন মজবুত।
আইএমএফের কার্যনির্বাহী বোর্ড ভারতীয় অর্থ ব্যবস্থা নিয়ে একটি বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার পর এক বিবৃতিতে জানিয়েছে, জিএসটি কর সংস্কারের ফলে আমেরিকার আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রতিকূল প্রভাব কমই ছিল ভারতে। আইএমএফ আরও জানিয়েছে, ভারতের অর্থনীতি এখন যথেষ্ট মজবুত।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
