কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : মেয়র’স কাপ-আন্তঃ স্কুল অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে চলেছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গলের তরফেও এ নিয়ে বিশদে জানানো হয়েছে। সল্টলেক করুণাময়ীতে আগামীকাল উদ্বোধনী খেলা ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে। প্রথম খেলা সকাল সাড়ে ৯ টায়। ক্যাথিড্রাল মিশন হাইস্কুল ও কামরাবাদ উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। তবে, তার আগেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্বোধন পর্বে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন যুগ্ম সচিব মদনমোহন ঘোষ। উল্লেখ্য, ২০২৫-২০২৬ বর্ষের খেলা যদিও কলকাতা পুরসভার পাশাপাশি সিএবি-র যৌথ এবং অন্যতম প্রয়াস ও উদ্যোগ। কলকাতা পুরসভার মেয়র ও পারিষদ সহ সিএবি-র পদাধিকারীর উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
