কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : কোচবিহার ট্রফিতে রানের পাহাড়ে বাংলা – ৭/৫৬০ রান। এরপর ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছে। তবে, অসমের বিরুদ্ধে দ্বিশতরান অঙ্কিতের, অধিনায়ক চন্দ্রহাস দাশ সেঞ্চুরি করেছে। এর ফলে ইনিংস জয়ের স্বপ্ন দেখছে বাংলা। তা কিন্ত অসম্ভব নয়। অসমের প্রথম ইনিংসে ১৪৮ রানের জবাবে সোমবার দ্বিতীয় দিনে বাংলা দল – ১০২ ওভারে ৭ উইকেটে ৫৬০ রান তুলে দান ছেড়ে দিয়েছে বাংলা।
এদিকে, এর জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে অসমের স্কোর – ৫৩ রান। যদিও পিছিয়ে ৩৫৯ রানে।
উল্লেখ্য, সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস মাঠে এদিন দ্বিশতরান এর ইনিংস উপহার দিয়েছে অঙ্কিত চ্যাটার্জি। তাঁর ১৮৪ বলে ২০৫ রানের ইনিংস টি বেশ সাজানো। ৩৩ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ওই দ্বিশতরানের ইনিংসটি। অধিনায়ক চন্দ্রহাস দাশ ও সেঞ্চুরি পায়। এদিন সে ১৭২ বলে ১২৪ রান তুলেছে। ১৭টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে এদিনের শতরানের ইনিংস। দ্বিতীয় উইকেট জুটিতে ২৮৮ রান যোগ করেন তাঁরা।
এছাড়াও ব্যাটিংয়ে উল্লেখযোগ্য অবদান অভিপ্রায় দাস ৬১ বলে ৬০ রান, আশুতোষ কুমার ৭৯ বলে অপরাজিত ৬৮ রান ও অগস্ত্য শুক্লা ৪৩ বলে ৩৪ রান তুলেছে। বল হাতে ঝড় তোলার পর ব্যাট হাতে ও সে সমানতালে রান নিয়েছে। অন্যদিকে, অসমের আলহাম ওয়াহিদ, মোহিত ঠাকুর, পৃথ্বীরাজ কাশ্যপ দুটি করে এবং দীপঙ্কর পাল ১টি উইকেট পেয়েছেন।
প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে অসম ১৬ ওভারে ৫৩ রান তুলেছে। তবে, এদিন কোনও উইকেট পড়েনি তাদের। উইকেট রক্ষক তুষার রুদ্র বোরা ৪৯ বলে ২৬ রান ও বরুণজ্যোতি মালাকার ৪৭ বলে ২৬ রানে অপরাজিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
