• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > Regional > লরেটো কলেজে পড়ুয়াদের কাছে ‘মনোজুকুরি’-র দর্শন উপস্থাপন জাপানের ডেপুটি কনসাল জেনারেলের
Regional

লরেটো কলেজে পড়ুয়াদের কাছে ‘মনোজুকুরি’-র দর্শন উপস্থাপন জাপানের ডেপুটি কনসাল জেনারেলের

CliQ INDIA
Last updated: November 8, 2025 2:05 am
CliQ INDIA
Share
2 Min Read
SHARE

কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): লরেটো কলেজ কলকাতার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। সেখানে ‘মনোজুকুরি’-র দর্শন তুলে ধরেন জাপানের ডেপুটি কনসাল জেনারেল আশিদা কাতসুনোরি। মূলত প্রথম সেমিস্টারের ছাত্রীদের জন্য অনুষ্ঠিত এই আলোচনা সভায় আশিদা কাতসুনোরির পাশাপাশি উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক আধিকারিক গৌতম রায় এবং প্রোগ্রাম ও মিডিয়া আধিকারিক ইশারা হাজরা।

এদিনের এই আলোচনা সভায় ডেপুটি কনসাল জেনারেল আশিদা কাতসুনোরি জাপানের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতির উপর আলোচনা করেন। তিনি বিশেষভাবে আলোকপাত করেন ‘মনোজুকুরি’ ধারণার উপর—যা জাপানের কারিগরি নিষ্ঠা ও ক্রমাগত উৎকর্ষ সাধনের মানসিকতার প্রতীক। তিনি উল্লেখ করেন, ষোড়শ শতক থেকেই জাপান বিদেশি প্রযুক্তি গ্রহণ করে তা নিজস্ব প্রয়োজন অনুযায়ী উন্নত করার ঐতিহ্য গড়ে তুলেছে। আগ্নেয়াস্ত্র ও জাহাজ নির্মাণ প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমেই উনিশ শতকে জাপান তার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়েছিল বলেও তিনি জানান।

তিনি আরও বলেন যে, জাপান বর্তমানে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকেও আলোকপাত করেছে। আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান—যেমন ক্যাপাসিটার, সেমিকন্ডাক্টর ও ফটো-রেজিস্ট কেমিক্যাল—মূলত জাপানেই উৎপাদিত হয়। সূক্ষ্মতা ও মানের প্রতি তাঁদের অবিচল মনোযোগই সাফল্যের চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন। কিউআর কোডের উদ্ভাবনকেও তিনি জাপানের উদ্ভাবনী মনোভাবের এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। জাপানের কার্বনমুক্ত ভবিষ্যৎ গঠনের পরিকল্পনার কথাও তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। হাইড্রোজেন চালিত বাস থেকে শুরু করে রান্নায় হাইড্রোজেন ব্যবহারের উদাহরণ দিয়ে তিনি জাপানের টেকসই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ব্যাখ্যা দেন।

শিক্ষার্থীদের আশিদা কাতসুনোরি বলেন, জাপানি ভাষা শেখা ভবিষ্যতের এক অনন্য পেশাগত সুযোগের দ্বার খুলে দিতে পারে। আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে জাপানি ভাষাজ্ঞান এক মূল্যবান দক্ষতা হিসেবে বিবেচিত। তিনি জাপানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ বিভিন্ন বৃত্তি ও উচ্চশিক্ষা কর্মসূচির কথাও তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জাপানের নিরাপদ ও উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লরেটো কলেজের শিক্ষার্থীদের কাছে এই অধিবেশন ছিল এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। অধ্যাপকদের মতে, এই উদ্যোগ পড়ুয়াদের জাপানের উৎকর্ষ, উদ্ভাবন ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে এবং ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

—————

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

You Might Also Like

মুখ্যমন্ত্ৰীর হাতে উদ্বোধিত ১১২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত গুয়াহাটির রুক্মিণীগাঁও উড়ালপুল | BulletsIn
তাজপুরে সমুদ্রে তলিয়ে গেলেন যুবক, খোঁজ জারি রবিবারও
শীতের পরশ গ্রাম বাংলায়, কলকাতায় পারদ নামল ১৬.১ ডিগ্রিতে
স্থলভাগের আরও কাছে দানা, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় | BulletsIn
কমবেশি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে জারি সতর্কতা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগতের জন্য প্রস্তুত কাশী, উচ্ছ্বাস শহরজুড়ে
Next Article বিদ্যা, সমৃদ্ধি এবং শক্তির মাধ্যমে ভারত এখন বন্দে মাতরমের ধারণা বাস্তবায়িত করছে: প্রধানমন্ত্রী
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?