নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লিতে অত্যন্ত খারাপ পর্যায়ে নেমে এসেছে বাতাসের গুণগতমান সূচক। বিগত কয়েকদিনের মতো রবিবারও দিল্লির বাতাস থাকল দূষিতই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) অনুসারে, ইন্ডিয়া গেট এবং আশেপাশের এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে ৩২৫ রেকর্ড করা হয়েছে।
লোধি রোডে বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৮৭। এছাড়াও আশ্রম, মহারাণী বাগের আশেপাশের একিউআইও ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। দূষণ কমাতে এদিন সকালে মৌসম ভবন ও সংলগ্ন এলাকায় ট্রাকের সাহায্যে জল ছিটানো হয়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
