কলকাতা, ২৪ অক্টোবর, (হি.স.): টেবল টেনিসের দুই বঙ্গতনয়াকে তাঁদের সাফল্যে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সিন্দ্রেলা দাস এবং দিব্যংশী ভৌমিকের প্রতি আন্তরিক অভিনন্দন! কলকাতার ধানুকা ধুন্সেরি সৌম্যদীপ পৌলোমি টেবিল টেনিস একাডেমির শিক্ষার্থী সিন্দ্রেলা তার সঙ্গী দিব্যংশীর সাথে বিশ্ব টেবিল টেনিস র্যাঙ্কিংয়ের গার্লস ডাবলস (অনূর্ধ্ব-১৯) বিভাগে বিশ্ব নম্বর ১ স্থান অর্জন করে একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।
ভারতীয় জুটি এখন ৩৯১০ পয়েন্ট নিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে, চাইনিজ তাইপে এবং ফ্রান্সের জুটির চেয়ে এগিয়ে – আমাদের সকলের জন্য এক বিরাট গর্বের মুহূর্ত। তাদের অব্যাহত সাফল্য এবং তাদের ক্রীড়া যাত্রায় আরও অনেক মাইলফলক কামনা করছি!”
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
