নয়াদিল্লি , ১০ অক্টোবর(হি.স.): আহমেদাবাদের পর দিল্লির দ্বিতীয় টেস্টেও আধিপত্য ভারতের। বল হাতে কোনও সুবিধাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করে দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮।ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন যশস্ব জয়সওয়াল। তিনি ২৫৩ বলে করেছেন ১৭৩ রান। সঙ্গে অপরাজিত আছেন অধিনায়ক শুভমন গিল, করেছেন ৬৮ রান।
১৩ রানের জন্য টেস্টে প্রথম শতরান হাতছাড়া হল সাই সুদর্শনের। ১৬৫ বল মোকাবিলায় ১২ চারের মারে সাজানো ছিল তাঁর ইনিংস। লোকেশ রাহুল করেছেন ৩৮ রান। ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট-ই তুলে নিয়েছেন জোমেল ওয়ারিক্যান। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
