নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। যাঁর সততা, নম্রতা এবং দৃঢ় সংকল্প ভারতকে শক্তিশালী করেছিল, এমনকি চ্যালেঞ্জিং সময়েও। তিনি নেতৃত্ব, শক্তি এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের মূর্ত প্রতীক। তাঁর ‘জয় জওয়ান জয় কিষাণ’ ধ্বনি জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিল। শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রচেষ্টায় তিনি আমাদের অনুপ্রাণিত করে চলেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
