নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার শারদীয় নবরাত্রির নবমীতে কন্যা পুজো করলেন। এদিন সকালে দিল্লির শালিমার বাগের হায়দারপুরের একটি স্কুলে কন্যা পুজো করেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, আমাদের দেশে, আমরা আমাদের মেয়েদের মধ্যে ‘মা’ (ভগবতী)-এর প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা বছরের পর বছর ধরে কন্যা পুজো উদযাপন করে আসছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দেশ এবং সমাজের ভবিষ্যৎ আমাদের মেয়েদের হাতেই। আমি চাই, এই সমস্ত মেয়েরা এগিয়ে যাক এবং সরকার তাদের প্রচেষ্টায় তাদের সমর্থন করবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
