নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, আগামী ২-৩ দিন দিল্লি এনসিআর-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি এনসিআর-এর জন্য একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন ধরে, উত্তর-পশ্চিম ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
