গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : বৃষ্টির জন্য ৩:৩৭ মিনিটে স্থগিত করা হয়েছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ। সাদা প্লাস্টিক শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল গোটা মাঠ।
বৃষ্টি কমলে মাঠ থেকে জল নিষ্কাষণ করার পর সন্ধ্যা পাঁচটা নাগাদ ক্রিজে নামেন ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা। বৃষ্টির জন্য খেলায় বিলম্ব হওয়ায় ৫০ অভারের বদলে হ্রাস করা হয়েছে ৪৮ অভারে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
