দুবাই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের পর কুলদীপ যাদব এশিয়া কাপ ২০২৫-এ ৯.২৯ গড়ে ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন । টুর্নামেন্টে তার সেরা পরিসংখ্যান ছিল দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ৪/৭।
উইকেট সংগ্রহের তালিকায় পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি দ্বিতীয় স্থানে রয়েছেন, গড়ে ১৬.৪০ রানে ১০ উইকেট নিয়েছেন।
২০২৫ সালের এশিয়া কাপে শীর্ষ পাঁচ উইকেট শিকারীর তালিকা:
**কুলদীপ যাদব (ভারত) – ৯.২৯ গড়ে ১৭ উইকেট
**শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ১৬.৪০ গড়ে ১০ উইকেট
*জুনায়েদ সিদ্দিক (সংযুক্ত আরব আমিরাত) – ৬.৩৩ গড়ে ৯ উইকেট
**মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ১৯ রানে ৯ উইকেট।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
