লেহ, ২৯ সেপ্টেম্বর (হি.স.): হিংসার পর ৬ দিন হয়ে গেল, এখনও থমথমে রয়েছে লেহ। বিধিনিষেধও কার্যকর রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর হিংসাত্মক ঘটনায় অশান্ত হয়ে ওঠে লেহ, এরপর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ জারি রয়েছে। লেহ-তে আধাসামরিক বাহিনী টহল চলছে।
লেহ শহরে হিংসার পর ষষ্ঠ দিনেও, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় লাদাখের কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বজায় রাখতে ও শান্তি ফিরিয়ে আনতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
