প্যারিস, ২৭ সেপ্টেম্বর (হি. স. ): শনিবার পার্ক দে প্রিন্সেসে অজেঁর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। দুই অর্ধে দুই সেন্টারব্যাক ইলিয়া জাবারনিয়ি ও লুকাস বেরালদো গোল করেন।
সবশেষ ৯ মরসুমে এই নিয়ে সপ্তমবারের মতো মরসুমের প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেল পিএসজি। এই নিয়ে লিগে টানা ৩৬ ম্যাচে গোল পেয়েছে প্যারিসিয়ানরা, যা তাদের ক্লাব রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা গোলের রেকর্ড আছে আরেক ফরাসি ক্লাব লিলের (৪৪ ম্যাচ)।
এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
