চেন্নাই, ২৬ সেপ্টেম্বর (হি.স.): মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে হাই কোর্টের রেজিস্ট্রারের অফিসে ইমেলে বোমা রাখার হুমকি আসে। তারপরেই আদালতের কর্মী এবং মামলাকারীদের দ্রুত সেখান থেকে সরিয়ে হাই কোর্ট ফাঁকা করে দেওয়া হয়। তামিলনাড়ু পুলিশের সঙ্গে সিআইএসএফ আদালত চত্বরে তল্লাশি শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চেন্নাইয়ের আরও কয়েকটি জায়গায় একই ধরনের ইমেলে হুমকি দেওয়া হয়েছে। সেখানেও তল্লাশি চলছে। গত সপ্তাহেও মাদ্রাজ হাই কোর্টে ইমেলে বোমা রাখার হুমকি পাঠানো হয়েছিল। এর আগে বোম্বে হাই কোর্ট এবং দিল্লি হাই কোর্টেও ইমেলে বোমা রাখার হুমকি এসেছিল। তবে কোথাও বোমা খুঁজে পাওয়া যায়নি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
