বিলোনিয়া (ত্রিপুরা), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখের রতনপুর এডিসি ভিলেজের অন্তর্গত ৩৫ /১ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন সামগ্ৰী না পেয়ে ক্ষুব্ধ গ্ৰাহকরা সড়ক অবরোধ করেন বৃহস্পতিবার সন্ধ্যায়। বিলোনিয়া থেকে জোলাইবাড়ি যাওয়ার সড়ক অবরোধ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন বিলোনিয়া মহকুমা শাসক, ঋষ্যমুখ বিএসসি চেয়ারম্যান সুমন উচাই, ডিসিএম সহ পুলিশ। ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর ন্যায্য মূল্যের দোকানের ডিলার ডেবিড উচাইয়ের সাথে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা।
আগামীকালের মধ্যে গ্ৰাহকদের পাওনা রেশন সামগ্ৰী দেওয়ার জন্য নির্দেশ দেন ডিলারকে। গ্ৰাহকদের অভিযোগ গত কয়েকদিন ধরে রেশন সামগ্ৰী নেওয়ার জন্য আসার পর ডিলার ডেবিড উচাই কেন সামগ্রী নেই বলে ফিরিয়ে দিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
