কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বুধবার সকাল থেকে শহরের সবক’টি লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার প্রায় সারাদিন টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যায় উত্তর দক্ষিণ মেট্রোয় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হয়। বুধবার ওই পথে মেট্রো স্বাভাবিক রয়েছে। ইস্ট ওয়েস্ট, নোয়াপাড়া-বিমানবন্দর, নিউ গড়িয়া-বেলেঘাটা এবং জোকা-মাঝেরহাট পথেও মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
