মাদ্রিদ, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ লেভান্তেকে হারিয়ে।লেভান্তেকে উড়িয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল শাবি আলোন্সোর দল। জোড়া গোল করেছেন এমবাপে।এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ম্যাচে রিয়ালের দাপট ছিল। ৬২ শতাংশ সময় বল পজেশন রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভান্তের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
