নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): “বৈশালী রমেশবাবুকে টানা দ্বিতীয়বারের মতো FIDE মহিলাদের গ্র্যান্ড সুইস ২০২৫ জয়ের জন্য অভিনন্দন।” এভাবেই সফল ক্রীড়াবিদকে এক্স হ্যান্ডলে বার্তা পাঠালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “আপনার মনোযোগ এবং কৌশলগত চিন্তাভাবনা আপনাকে এই পুরষ্কার নিশ্চিত করেছে। আপনার জয় বিশ্ব দাবায় ভারতের ক্রমবর্ধমান আধিপত্যের প্রমাণ। আপনার গৌরবময় ক্যারিয়ারের জন্য শুভকামনা।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
