কোরবা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের কোরবায় গুলিবর্ষণের জেরে মৃত দুই। হরদিবাজার থানার অন্তর্গত এলাকায় বুধবার গুলিকাণ্ডর জেরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রালিয়ার গ্রামের বাসিন্দা সেসারামের বিরুদ্ধে মহুবাডিহ গ্রামে গিয়ে দুই জনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। মৃতদের মধ্যে রয়েছেন রাজেশ বিনঝোয়ার ও কুমারী মন্দাসা বিনঝোয়ার ।
প্রসঙ্গত , ঘটনার সময় কোরবায় কেন্দ্রীয় অঞ্চল উপজাতি কর্তৃপক্ষের একটি বৈঠক চলার সময় এই ঘটনাটি ঘটে। গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
