কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : নৈহাটি স্টেডিয়ামের ঘটনায় হতবাক ক্রীড়া মহল। রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মারধোর। অভিযোগ, খেলা চলাকালীন সিদ্ধান্ত পছন্দ না হতেই রেফারিকে তাড়া করে বুট পরে লাথি পর্যন্ত মারা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ নিয়ে মৌখিকভাবে সবিস্তারে জানা গিয়েছে। তবে, খেলার মাঠের ন্যাক্কারজনক ওই ঘটনায় স্তম্ভিত ফুটবল জগতের কোচ থেকে শুরু করে কর্মকর্তারাও। শুধুমাত্র লাল কার্ড দেখানোর কারণেই মাঠের মধ্যে তাড়া করে রেফারিকে ফেলে পিটিয়েছে খোদ ফুটবলাররা। রবিবার ছুটির দিনে উত্তর ২৪ পরগনা জেলা লিগের (সুপার ডিভিশন ) ফাইনাল খেলায়। মুখোমুখি হয় খড়দহ সূর্য সেন ও বেলঘরিয়া আ্যথেলেটিক ক্লাব। রেফারির অপরাধ, কড়া হাতে ওই খেলা মোকাবিলা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, একজোড়া লাল কার্ড দেখানোর জন্য মুহূর্তের মধ্যেই খেলা পন্ড। ঘটনায় প্রকাশ, সূর্য সেন এর ফুটবলাররা রেফারিকে অন্যায়ভাবে পিটিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
