শিমলা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে ভয়াবহ পরিস্থিতি। রবিবার রাজ্য দুর্যোগ মোকাবিলা কেন্দ্র সূত্রে জানা গেছে, তিনটি জাতীয় সড়ক (কুল্লুর এনএইচ-৩ ও এনএইচ-৩০৫, লাহৌল-স্পীতির এনএইচ-৫০৫) সহ মোট ৮৬৬টি রাস্তা অবরুদ্ধ। ফলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষত আপার শিমলায় রাস্তা বন্ধ থাকায় সেখানকার চাষিরা ফল বাজারে পাঠাতে হিমশিম খাচ্ছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
