কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): ভুয়ো ট্র্যাফিক চালান পাঠিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে শুক্রবার বরাহনগর থেকে এক তরুণকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি বছরে আগস্ট মাসে বিধাননগর সাইবার থানায় এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁকে ট্রাফিক চালান পাঠানো হয়েছিল। সেই সূত্রে তাঁর ৪০ হাজার টাকা গায়েব হয়। সেই ঘটনার তদন্তে নেমে বরাহনগর থেকে ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
কিছু দিন আগেই এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে সকলকে সতর্ক করেছিলেন বিধাননগর পুলিশ। তাঁরা জানিয়েছিলেন যে, ভুয়ো ট্র্যাফিক চালান পাঠিয়ে অ্যাপ ডাউনলোড করতে বলছে প্রতারকেরা। কেউ সেই অ্যাপ ডাউনলোড করলে তথ্য চলে যাবে প্রতারকদের হাতে, সতর্ক করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
