কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): পুজোর কথা মাথায় রেখে একগুচ্ছ উৎসব স্পেশাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া, শিয়ালদহও। হাওড়া থেকে নয়াদিল্লি পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন সংখ্যা ০৪৪৫২ নয়া দিল্লি-হাওড়া-নয়া দিল্লি ট্রেনটি আগামী ২০ সেপ্টেম্বর থেক ১৯ ডিসেম্বর পর্যন্ত চালানো হবে। প্রত্যেক দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। পরের দিন ভোর ৪টে ১০ মিনিটে প্রয়াগরাজ এরপর বারাণসী, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় হয়ে রাত সাড়ে ৯টার সময় হাওড়ায় পৌঁছাবে।
একই ভাবে এই পুজো স্পেশাল ০৪৪৫১ পুজো স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চালানো হবে। এই সময়ে ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রয়াগরাজ জংশন পৌঁছাবে। সেখান থেকে রওনা হয়ে ভোর ৪টে ১০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে স্পেশাল এই ট্রেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
