যশপুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের যশপুরে গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। শোভাযাত্রায় সামিল মানুষদের পিষে দেয় সেই গাড়িটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশপুরের পুলিশ সুপার শশীমোহন সিং বলেছেন, মঙ্গলবার রাতে যশপুরে গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ে একটি দ্রুতগামী গাড়ি, সেই গাড়ির ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে ও ২২ জন আহত হয়েছেন। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
