শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃত পাচারকারীর নাম দোলচান সিং। তিনি হাতিঘিসার চিয়ারুজোটের বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার রাতে দোলচান সিং সাইকেলে করে বাগডোগরা যাচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ কিরণ চন্দ্র চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নকশালবাড়ি থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
