রুদ্রপ্রয়াগ, ২৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের বারেথ ডুঙ্গার কোট এবং চামোলির দেবল এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে রুদ্রপ্রয়াগের পুলিশ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও বিভিন্ন এলাকায় গিয়ে একই অনুরোধ করছেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
