পূর্ব বর্ধমান, ২৭ আগস্ট (হি.স.): বাইরে থেকে ঘর বন্ধ করে আগুন লাগানোর অভিযোগ উঠলো খন্ডঘোষে। বুধবার ভোরের ওই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন কৃষ্ণপদ মিস্ত্রি এবং তাঁর স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি। তাঁদের দুই পরিজন বাদল মিস্ত্রি এবং সুমিত্রা মিস্ত্রিও আহত হয়ে হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, ঘটনার সময় সকলেই নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। বাইরে তালা দেওয়া থাকায় কেউ বাড়ি থেকে বের হতে পারেনি। গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, ওই দম্পতির শরীরের প্রায় ৯৯ শতাংশ পুড়ে গিয়েছে। বাইরে থেকে আগুন লাগানো না অন্য কোনওভাবে আগুন লাগার ঘটনা ঘটল, সেটা পুলিশ তদন্ত করে দেখছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
