বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.) : আগামী ১ অক্টোবর থেকে বেঙ্গালুরু ও থাইল্যান্ডের ফুকেট এর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে আকাসা এয়ার। সম্প্রতি মুম্বই এবং ফুকেটের মধ্যে দৈনিক বিমান পরিষেবা চালু করেছে উড়ান সংস্থাটি।
বলা হয়েছে, বেঙ্গালুরু থেকে প্রতিদিন সকাল ৬টা ২৫ মিনিটে রওনা হয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ফুকেটে পৌঁছবে বিমানটি। আর ফুকেট থেকে দুপুর ১টা ৪০ মিনিটে রওনা হয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে বেঙ্গালুরু পৌঁছবে বিমানটি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
