দক্ষিণ দিনাজপুর, ২৫ আগস্ট (হি.স.): দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি সরকারি হোম থেকে পালিয়ে গেল তিন নাবালক। জানা গেছে, রবিবার রাতে তারা হোম থেকে পালিয়েছে বলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
জানা গেছে, থানায় অভিযোগ দায়ের করেছে হোম কর্তৃপক্ষ। ওই তিন নাবালকের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হোম কর্তৃপক্ষ। কী কারণে ওই তিন নাবালক হোম থেকে পালিয়ে গেল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
