নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : সম্প্রতি আমেরিকা শুল্কনীতিতে বড়সড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নয়া নীতি কার্যকর হবে চলতি মাসের শেষের দিক থেকে। এই অবস্থায় আগামী ২৫ আগস্ট থেকে আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ।
গত ৩০ জুলাই একটি নির্দেশিকা জারি করে আমেরিকা। সেখানে বলা হয়, এত দিন ৮০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনও সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও শুল্ক গুনতে হত না। কিন্তু আগামী ২৯ আগস্ট থেকে শুল্কমুক্ত পরিষেবা স্থগিত করা হচ্ছে। ইন্টারন্যাশানাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় নতুন শুল্কনীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। একমাত্র ১০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত উপহার সামগ্রীর ক্ষেত্রে শুল্কছাড় মিলবে। এর পালটা ভারতীয় ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানাল।
হিন্দুস্থান সমাচার / সোনালি
