কলকাতা, ২২ আগস্ট (হি. স.) : শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ২০২৫ পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরে পাশের হার ৯৬.৬৪ শতাংশ। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে – ১,০১, ৬৪৩ জন নাম নথিভুক্ত করে ও পরীক্ষায় বসে। যদিও ১, ০০, ৫০২ জন পাশ করেছে। ২৩ জেলায় ৩০৩টি কেন্দ্রে ওই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতিবেশী অসম এবং ত্রিপুরা থেকেও পরীক্ষায় যোগদান করেছে। তাদের হিসেব ধরেই নেওয়া হয়েছে। প্রথম দশজনের তালিকা এই বছরে পাশের হার – ৯৬.৬৪ শতাংশ। ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরাও তাদের যোগদান বেশি। মহিলাদের স্বশক্তিকরণেও প্রভাব রয়েছে। এ রাজ্যের ৭৭,৭৯৩ জন পরীক্ষায় বসেছিল। ২৩, ৮৫০ জন ভিন রাজ্যের পড়ুয়াদের পরীক্ষাতে যোগ দেয়। উল্লেখ্য, ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা গ্রহণ করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
