হংকং, ২০ আগস্ট (হি.স.) : হংকং স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয় সৌদি সুপার লিগের প্রথম সেমিফাইনাল। করিম বেনজেমার ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রোনাল্ডোর আল নাসর।
শুরুতেই আক্রমণে ঝড় তুলে নাসর ১০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায়। ৬ মিনিট পরই গোলটা পরিশোধ করে দেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। ২৫ মিনিটে লাল কার্ড দেখেন সাদিও মানে। এরপর থেকেই রক্ষণে বেশি মনযোগী হয়ে ওঠে নাসর। তবে ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে বল পেয়ে যান রোনাল্ডো। তিনি সেটি পাস দেন হোয়াও ফেলিক্সকে। ফেলিক্স আলতো ছোঁয়ায় সেটি জড়িয়ে দেন আল ইত্তিহাদের জালে। আর এই গোলই জয় পায় আল নাসর।
১০ জনের দল নিয়েও ইত্তিহাদের পোস্টে ১৫টি শট নেয় নাসর। বিপরীতে ১০টি শট নেন আল ইত্তিহাদ।
বৃহস্পতিবার হবে আল আহলি এবং আল কাদেসিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সেখানেই নির্ধারিত হবে ফাইনালে কারা হচ্ছে আল নাসরের প্রতিপক্ষ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
