কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে শনিবার হুগলি জেলার কামারপুকুরে স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে। নিকটবর্তী রামকৃষ্ণ মঠ ও মিশনে তা পালন করা হয়। এছাড়াও কাশীপুর উদ্যানবাটীতে এবং দক্ষিণেশ্বরেও এদিন মর্যাদার সঙ্গেই তা পালন করা হয়। তাছাড়াও এদিন দেবোত্তর অছি পরিষদ এবং লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের তরফেও স্মরণের আয়োজন করা হয়েছে। এদিকে, রামকৃষ্ণের তিরোধান দিবস স্মরণেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক্স হ্যান্ডেল মারফৎ শনিবার মুখ্যমন্ত্রীর তরফেও এক বার্তায় জানানো হয়েছে যে – যত মত, তত পথ সর্বধর্ম সমন্বয় – এর প্রতিভূ প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সেইসঙ্গে এই উপলক্ষে ফেসবুক পেজ মারফত এ নিয়েও তিরোধান দিবস স্মরণে বার্তা দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
