বার্লিন, ১১ আগস্ট (হি.স.) : জুলাই মাসে রেকর্ড ট্রান্সফার ফি’তে লেভারকুসেন ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। সামনের সপ্তাহে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ শুরুর আগেই সুসংবাদ পেলেন ২২ বছর বয়সি এই জার্মান তারকা।
রবিবার (১০ আগস্ট) জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফ্লোরিয়ান উইর্টজ। মূলত, ২০২৪-২৫ মরসুমে দারুণ পারফরমেন্সের কারণেই এই পুরস্কার জিতেছেন জার্মানির এই তরুণ মিডফিল্ডার।
লিগ কিংবা জাতীয় দল, সব জায়গাতেই দুর্দান্ত খেলেছিলেন উইর্টজ। জার্মানি ইউরো থেকে বিদায় নিলেও উইর্টজের পারফরমেন্স ছিল
দুর্দান্ত। তার পাশাপাশি গত মরসুমে লেভারকুসেনের হয়েও পুরো মরসুম দারুণ খেলেছেন তিনি। ১৯১ ভোট পেয়ে সেরা হয়েছেন উইর্টজ। তার ধারে কাছে কেউ যেতে পারেননি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি আর ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড।
১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জুলাই মাসে রেকর্ড ট্রান্সফার ফি’তে লেভারকুসেন ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। সামনের সপ্তাহে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ শুরুর আগেই সুসংবাদ পেলেন ২২ বছর বয়সি এই জার্মান তারকা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
