বেঙ্গালুরু, ১০ আগস্ট (হি.স.): বিকশিত ও নতুন ভারতের দিকে যাত্রা ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বেঙ্গালুরুতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ইন্ডিয়া এআই মিশনের মতো প্রকল্পের মাধ্যমে, ভারত বিশ্বব্যাপী এআই নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সেমিকন্ডাক্টর মিশন এখন গতি পাচ্ছে। ভারত শীঘ্রই মেড ইন ইন্ডিয়া চিপ পেতে চলেছে। এখন ভারত স্বল্প খরচের, উচ্চ প্রযুক্তির মহাকাশ অভিযানের একটি বিশ্বব্যাপী উদাহরণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, বর্তমান অর্জনের মধ্যে, আমাদের পরবর্তী বড় অগ্রাধিকার হওয়া উচিত – টেক আত্মনির্ভর ভারত! ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলি সারা বিশ্বে তাদের ছাপ রেখে গেছে। আমরা সারা বিশ্বের জন্য সফটওয়্যার এবং পণ্য তৈরি করেছি। এখন সময় হল আমাদের ভারতের চাহিদাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা সবাই এখানে জনসাধারণের সেবা করতে এসেছি, দেশবাসীর উন্নতির জন্য আমাদের একসঙ্গে পদক্ষেপ নিতে হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
