শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): দেখতে দেখতে ৬ বছর হয়ে গেল জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের। মঙ্গলবার ৩৭০ ধারা বিলোপের ষষ্ঠ বর্ষপূর্তিতে জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস ও পিডিপি।
৫ আগস্ট দিনটিকে কালা দিবস আখ্যা দিয়ে এদিন কংগ্রেস ও পিডিপি বিক্ষোভ প্রদর্শন করে। ৩৭০ ধারা বিলোপকে অবৈধ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান পিডিপি নেত্রী ইলতিজা মুফতি।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
