নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স): রবিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই সাক্ষাৎ হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন।
এইসময় সংসদে বাদল অধিবেশন চলছে। তেমন একটি সময়েই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করলেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
