গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : বিজ্ঞান ভিত্তিক প্রতিভা সন্ধানী পরীক্ষা বিষয়ক একটি সাময়িকী (পত্রিকা) আজ উন্মোচন করা হয়েছে। ‘বিজ্ঞান ভারতী’-র উদ্যোগে প্রতিভা সন্ধানী পরীক্ষা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ পত্রিকাটি গুয়াহাটির বামুনিমৈদানে অবস্থিত ‘অসম প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ পৰ্ষদ’-এর প্রেক্ষাগৃহে উন্মোচিত করা হয়েছে।
রাষ্ট্ৰীয় পৰ্যায়ে অনুষ্ঠেয় বিজ্ঞান ভিত্তিক প্রতিভা সন্ধানী পরীক্ষার বিষয় সম্পর্কিত তথ্য সমৃদ্ধ পত্রিকা উন্মোচন কার্যক্রম ‘বিজ্ঞান ভারতী’-র উত্তর-পূর্ব ক্ষেত্ৰ সংগঠন ‘নর্থ ইস্ট সায়েন্স মুভমেন্ট’-এর উদ্যোগে ‘অসম রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ’ এবং ‘অসম প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ পর্ষদ’-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ‘বিজ্ঞান ভারতী’-র রাষ্ট্ৰীয় সম্পাদক তথা রাষ্ট্ৰীয় ইনভেশন ফাউন্ডেশন-এর অধিকর্তা অরবিন্দ রানাডে কাৰ্যক্ৰমের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, এটা কেবল এক পরীক্ষাই নয়, ছাত্ৰছাত্ৰীদের মধ্যে বিজ্ঞানের গতি বাড়ানোর একটি সূক্ষ্ম প্রচেষ্টা।
বিজ্ঞান ভিত্তিক পত্রিকা উন্মোচনী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন কটন ও প্রাগজ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রমেশচন্দ্র ডেকা এবং ড. স্মৃতিকুমার সিনহা, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মধুর্য বরা, গুয়াহাটি মহানগরীর বেশ কয়েকটি প্রথমসারির শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।
এনইএসএম-এর সভাপতি ড. পরিমলচন্দ্ৰ ভট্টাচাৰ্যের স্বাগত ভাষণে শুরু হয় বক্তৃতানুষ্ঠান। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অসম প্রদূষণ নিয়ন্ত্ৰণ পর্ষদ-এর অধ্যক্ষ। ধন্যবাদ জ্ঞাপন করেন অসম রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের সদস্য ফণীন্দ্ৰ বুজরবরুয়া।
প্রসঙ্গত, ষষ্ঠ শ্ৰেণি থেকে একাদশ শ্রেণির ছাত্ৰছাত্ৰীদের নিজের নিজের পাঠ্যক্ৰমের বিজ্ঞান ও গণিত, সাধারণ জ্ঞান, সংগঠনের তরফ থেকে দুটি পুস্তক যথাক্রমে ‘বিশ্ব সভ্যতালৈ ভারতীয় বিজ্ঞানর অবদান’ এবং ‘এগরাকী ভারতীয় বিজ্ঞানীর জীবন গাঁথা’ বিষয় সম্পর্কে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ১৪টি ভাষায় অনুষ্ঠেয় পরীক্ষার প্ৰারম্ভিক অবস্থায় অনলাইন মাধ্যম এবং পরবৰ্তীতে প্রান্ত, ক্ষেত্ৰ এবং রাষ্ট্ৰীয় পর্যায়ে মেধা ভিত্তিতে অনুষ্ঠিত হবে। সুখ্যাতিতে উত্তীর্ণ প্রমুখ ছাত্রছাত্ৰীদের পুরস্কৃত করার পাশাপাশি জলপান এবং ভারতের প্ৰমুখ বৈজ্ঞানিক সংস্থা ও বিজ্ঞানাগার পরদৰ্শন করার ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে গত বছর অনুষ্ঠিত পরীক্ষায় রাষ্ট্ৰীয় পৰ্যায়ে দ্বিতীয় স্থান প্রাপ্ত অষ্টম শ্ৰেণির ছাত্ৰ কাব্য পোদ্দারকে সংবর্ধনা জানানো হয়েছে। এনইএসএম-এর উত্তরপূর্ব সচিব রজীবচন্দ্র শর্মা আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই পরীক্ষার সাফল্য কামনা করে সকলের সহযোগিতা কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
