নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): টানা পাঁচ দিন দাম পতনের পর মঙ্গলবার সোনা ও রুপোর দামের কোনও পরিবর্তন নেই। দামের কোনও পরিবর্তন না হওয়ার কারণে, দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনা ৯৯,৯২০ হাজার টাকা থেকে ১,০০,০৭০ লক্ষ টাকা প্রতি ১০ গ্রামে। একইভাবে, ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯১,৫৯০ হাজার হাজার টাকা থেকে ৯১,৭৪০ হাজার টাকা প্রতি ১০ গ্রামে। সোনার মতো, রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি।
দিল্লিতে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,০০,০৭০ লক্ষ টাকা। একইসঙ্গে ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে প্রতি ৯১,৭৪০ হাজার টাকা । মুম্বইতে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৯,৯২০ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯১,৫৯০ হাজার টাকা। আহমেদাবাদে, ২৪ ক্যারেট সোনার মূল্য প্রতি ১০ গ্রামে ৯৯,৯৭০ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯১,৬৪০ হাজার টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৯,৯২০ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯১,৫৯০ হাজার টাকা। কলকাতায় ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৯,৯২০ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯১,৫৯০ হাজার টাকা।
দেশের অন্যান্য রাজ্যের মতো, কর্ণাটক, তেলেঙ্গানা এবং ওড়িশার সোনার বাজারে মঙ্গলবার সোনার দামের কোনও পরিবর্তন হয়নি। এই তিনটি রাজ্যের রাজধানী বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,৯২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, এই তিনটি শহরের সোনার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯১,৫৯০ হাজার টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
