নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.) : এশিয়া কাপ ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-তে অনুষ্ঠিত হবে।
ভারত এবং পাকিস্তানের মধ্যে মার্কি গ্রুপ ম্যাচটি রবিবার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল একই গ্রুপে রয়েছে এবং রবিবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের খেলায় আবার মুখোমুখি হবার সম্ভাবনা আছে।
ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে এবং সম্ভবত তাঁদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে।
ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান গ্রুপ এ-তে রয়েছে, যেখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং গ্রুপ বি-তে রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
