• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > Regional > আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক সচেতনতামূলক কাজ ও জাতীয় সংহতি বৃদ্ধি করছে ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’ : অসমের রাজ্যপাল
Regional

আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক সচেতনতামূলক কাজ ও জাতীয় সংহতি বৃদ্ধি করছে ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’ : অসমের রাজ্যপাল

CliQ INDIA
Last updated: July 27, 2025 12:25 pm
CliQ INDIA
Share
2 Min Read
SHARE
অন্য বিশিষ্টদের সঙ্গে স্মরণিকার উন্মোচন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের

গুয়াহাটি, ২৬ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক সচেতনতামূলক কাজ এবং জাতীয় সংহতি বৃদ্ধি করছে ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’; ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’-এর দ্বিদিবসীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচাৰ্য।

আজ শনিবার গুয়াহাটির কাহিকুচিতে অবস্থিত ‘স্টেট ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’-এর মিলনায়তনে ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’ (অসম রাজ্য শাখা)-এর দুদিবসীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে সংগঠনের পদাধিকারীবর্গ, কার্যকর্তা ও প্রতিনিধিগণ, সুশীল সমাজের সমাবেশে বক্তৃতা পেশ করতে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য সীমান্তে সচেতনতামূলক প্রচার, জাতীয় সংহতি বৃদ্ধি এবং প্রত্যন্ত ও সংবেদনশীল অঞ্চলের বাসিন্দাদের ক্ষমতায়নের লক্ষ্যে সংগঠনের প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

অনুষ্ঠানকে ‘সামাজিক সচেতনতা, ঐক্য এবং আমাদের মাতৃভূমির প্রতি গভীর মমতার প্রতীক স্বরূপ’ বলে অভিহিত করে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’-কে জাতীয় পরিকাঠামোর সঙ্গে সীমান্ত এলাকার জনসংখ্যাকে সংযুক্ত করার লক্ষ্যে তৃণমূলস্তরে কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

সংগঠনের কার্যকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের পরিষেবা দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ, যা উৎসর্গ, দায়িত্ব এবং কর্তব্যবোধে নিহিত।’ অসমে নিরলসভাবে কাজ করার জন্য এবং মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব কর্তৃক সমৃদ্ধ জনগণের জাতীয় চেতনা পুনরুজ্জীবিত করতে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে শ্রীমন্ত শংকরদেব এবং বীর লচিত বড়ফুকনের আদর্শকে অবলম্বন করে একটি প্রগতিশীল ভারত গড়ার অঙ্গীকার নিতে বলেন রাজ্যপাল আচার্য।

তিনি বলেন, ‘আজকের ডিজিটাল যুগে, আমাদের মাটির বাস্তবতার সাথে যোগাযোগ হারানো উচিত নয়।’ রাজ্যপাল জোর দিয়ে বলেন, ‘এটি আমাদের সীমান্ত গ্রামের সচেতন নাগরিক, যাঁরা প্রতিরক্ষার প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন। তাই-তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত গ্রামই শেষ নয়, বরং আমাদের দেশের প্রথম গ্রাম।’

প্ৰদত্ত ভাষণে রাজ্যপাল আচার্য অ্যাকাডেমিক আউটরিচ, যুব সম্পৃক্ততা এবং সম্প্রদায়ের সংহতির মাধ্যমে জাতীয় সেবার পবিত্র দায়িত্ব সমুন্নত রাখার জন্য মঞ্চের প্রশংসা করেছেন।

‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’-এর দ্বিদিবসীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড’ (নেডফি)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিভিএসএলএন মূর্তি, ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’-এর জাতীয় আহ্বায়ক রাম কুমার, ‘সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর’-এর পদাধিকারী ড. প্রতিমা নিয়োগী, বাবলুকুমার রায়, ড. বিনিতা ভগবতী প্রমুখ।

আজকের অনুষ্ঠানে অন্য বিশিষ্টদের সঙ্গে একটি স্মরণিকার উন্মোচন করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

You Might Also Like

মধ্যাহ্ন ভোজন রাঁধুনিদের বেতন বৃদ্ধি, ট্রান্সজেন্ডারদের এসইবিসি-র মর্যাদা সহ নানা প্রস্তাবে অনুমোদন অসম মন্ত্রিসভার
মহানগরীতে সামান্য নামল তাপমাত্রার পারদ, গ্রাম বাংলায় অনুভূত শীতের আমেজ
শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি অভিযান
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক দুষ্কৃতী
নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন, ভস্মীভূত কাঠের গোলা-সহ কয়েকটি বাড়ি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article শ্রীনগরে সাইকেল র‍্যালির আয়োজন, উৎসাহের সঙ্গে শামিল বহু মানুষ
Next Article দুর্ভিক্ষের মুখে গাজা, অন্ন সংস্থানে ক্যামেরার সরঞ্জাম বিক্রি করতে চেয়ে পোস্ট চিত্র সাংবাদিকের
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?