
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): চন্দ্রশেখর আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায়ের জন্য দৃঢ়ভাবে সাহসের সঙ্গে সোচ্চার হতে তিনি আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, চন্দ্রশেখর আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন অপ্রতিরোধ্য শৌর্য এবং দৃঢ়চেতা মানসিকতার প্রতীক। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায়ের জন্য দৃঢ়ভাবে সাহসের সঙ্গে সোচ্চার হতে তিনি আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
