কলকাতা, ২১ জুলাই (হি.স.): সোমবার সকাল থেকেই মিছিল করে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা চলেছেন ধর্মতলার পথে। এই ভিড়ের মাঝে ধর্মতলার পথ ধরলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। হাওড়ায় সাধারণের ভিড়েই দেখা গিয়েছে অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সভায় যোগ দেওয়ার পূর্বে তিনি বলেন, আজকের দিনে মঞ্চে নিশ্চয়ই যাব। এত অগুনতি মানুষ ধর্মতলার দিকে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মানুষের পাশে থাকব।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
